প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের ৮০তম জন্মদিন ৫ আগস্ট পালিত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিরা তার জন্মদিনে শুভেচ্ছা বাণী দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমার প্রিয় শিক্ষাগুরু, সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম তার শুভেচ্ছাপুষ্প প্রেরণ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘আজকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. অনুপম সেনের ৮০তম শুভ জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাকে অভিনন্দন।’ বিজ্ঞপ্তি।
