মানব পাচারের অভিযোগে লিবিয়ার নাগরিকসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:২৭ এএম

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অবৈধ কর্মকা- ও বাংলাদেশের ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফরাজ এবং পল্টন থেকে এক রিক্রুটিং এজেন্সির মালিক আবদুল গোফরানকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৩ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল গোফরান সুফি ইন্টারন্যাশনাল লি. নামের রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাছপুরে।

র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মানব পাচারকারী চক্রের কবলে পড়ে বিভিন্ন প্রকার হয়রানি এমনকি প্রাণহানির স্বীকার হয়েছে এদেশের অনেক তরুণ। র‌্যাবের ব্যাপক মানব পাচারবিরোধী অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে মানব পাচারকারী চক্রের দালালরা। তদুপরি কতিপয় অসাধু ব্যক্তি মানব পাচারের মতো অপরাধমূলক কাজ করে যাচ্ছে। লিবিয়ার নাগরিক সামির আহমেদ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/এমপ্লয়মেন্ট(ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ না করে সুফি ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রপ্তানির ব্যবসায় দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালিতে পাঠান। এ ছাড়া লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখ্যক নিয়োগ ও অধিক বেতনের প্রলোভনে মানুষ সংগ্রহ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত