বৈরুতে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:২৮ এএম

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গত বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তারা বলেন, লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিস্ফোরণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ৩ বাংলাদেশি নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ সেখানে অবস্থানরত মানুষদের হতাহতের ঘটনায় আমরা শোকার্ত ও বেদনার্ত বোধ করছি। বিস্ফোরণের মতো এই অনাকাক্সিক্ষত দুর্যোগে লেবাননবাসী ধৈর্য ধারণ করতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বৈরুতে এই বিস্ফোরণ লেবাননের জনগণসহ বিশ^বাসীকে হতভম্ব ও আতঙ্কিত করেছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে লেবানন সরকার যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে, সে জন্য আমারা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের জনসাধারণ যে সংহতির বহিঃপ্রকাশ দেখিয়েছে তা সত্যিই প্রেরণাদায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত