বরিশালে করোনা ওয়ার্ডে ৮ ঘণ্টায় ৫ রোগীর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৭:০৫ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনা নেগেটিভ ও একজন পজিটিভ ছিলেন। বাকি তিনজনের নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই পাঁচজন মারা গেছেন। দুপুর দেড়টার দিকে লাইলী বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। বিকেল ৪টার দিকে মারা যাওয়া আবদুল মালেক (৬৭) নামে আরেক রোগীর নমুনাও ল্যাবে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে মো. ইউনুস (৫০) নামে একজন মারা গেলে তার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোশাররফ হোসেন (৭০) ও রাত সাড়ে ৯টার দিকে কুলসুম বেগম (৭৫) নামে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই ফল নেগেটিভ আসে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১৭ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ফল পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত