করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান অধ্যাপক শফিউল আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
