এক সপ্তাহের কম সময়ের মধ্যেই ফের পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে পর্যটক কেন্দ্রে ফের তিমির আক্রমণ ঘটেছে। এতে আরও এক নারী আহত হয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।
জনপ্রিয় নিনগ্যালু প্রবাল প্রাচীরের পাশে বৃহস্পতিবার স্নোরকেলিংয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী অ্যালিসিয়া রামসে । সেখানেই হাম্পব্যাক প্রজাতির তিমির আক্রমণের শিকার হন তিনি।
অ্যালিসিয়া স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানান, স্নোরকেলিংয়ের সময় তিনি ও তার সঙ্গীরা একটি হাম্পব্যাক তিমি ও এটির একটি বাচ্চার মাঝে পড়ে যান। আর তখন মা তিমিটি’র আক্রমণের শিকার হন অ্যালিসিয়া।
একই জায়গায় সঙ্গীদের সঙ্গে স্নোরকেলিংয়ে নেমে গত শনিবার শুরুর দিকে তিমি মাছের লেজের আঘাতে গুরুতর আহত হন আরও এক নারী। ঘটনা দুটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিনগ্যালু প্রবাল প্রাচীর জায়গাটি বড় আকৃতির হাম ব্যাক তিমির জন্য প্রসিদ্ধ। প্রায়ই সেখানে তিমির কবলে পড়ে সাঁতারুরা।
