স্মরণসভায় সোহেল

সিনহা হত্যার বিচার নিয়ে টালবাহানা সহ্য করা হবে না

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:৩২ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা, কোনোরকম গড়িমসি সহ্য করা হবে না। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু স্মরণে ‘জননেতা শফিউল বারী বাবু স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তারা এখন নিজেদের ‘ওয়েস্টার্ন সিনেমার হিরো’ ভাবছেন মন্তব্য করে সোহেল বলেন, ‘দেশের অবস্থা আপনারা কি দেখেছেন? নির্বাচনের আগের রাতে ফিল্মি কায়দায় যে পুলিশ বাহিনী এই অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, নির্বাচনের পর সেই পুলিশ বাহিনীর অফিসাররা এখন নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন।’

পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘কিছুসংখ্যক পুলিশ অফিসার আছেন যাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সকালবেলা আসার সময়ে প্যান্টের পকেটে কিছু লাল রঙের বড়ি নেওয়া এবং সারা দিন তার কাজÑ এই বড়ি কারও পকেটে ঢুকিয়ে দিয়ে কিছু পয়সা আদায় করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত