প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরানা আর বাণী কাপুর।
পরিচালক অভিষেক কাপুরের ছবিতে তাদের দেখা যাবে।
এই পরিচালক সাধারণত যাদের নিয়ে ছবি করেন, আগামী ছবিতে তার চেয়ে একেবারেই অন্য এই অভিনেতাদের নির্বাচন করেছেন।
বাণী কাপুর জানালেন, ‘আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করব শুনেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। অভিষেকের কাজও দারুণ লাগে।’
ছবিতে আয়ুষ্মানের চরিত্রটি একজন অ্যাথলেটের। তবে বাণীর চরিত্রটি এখনও খোলাসা করছেন না নির্মাতারা।
অভিনেত্রী প্রসঙ্গে পরিচালক বলছেন, ‘‘বাণীকে ‘বেফিকরে’তে দেখে আমার খুব ভালো লেগেছিল। বাণীর জন্য যে চরিত্র ভাবা হয়েছে, সেখানে ও একদম যথাযথ।’’
অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল যশরাজ ফিল্মসের ‘ওয়র’ ছবিতে।
আগামী অক্টোবরে উত্তর ভারতের কোনও শহরে আয়ুষ্মান-বাণীর ছবির শুটিং শুরু হবে।
