পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫০ জনের প্রাণহানি

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৪:৩৫ পিএম

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যাতে প্রায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। টানা তিন দিনের বৃষ্টিপাতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে দেশটিতে।

আলজাজিরা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, পাঞ্জাব, বালুচিস্তান প্রদেশসহ গিলগিট বালতিস্তান অঞ্চল।

গত তিনদিনে বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমে ১৯ জন, দক্ষিণ সিন্ধে ১২ জন, পাঞ্জাব ৮ জন এবং গিলগিট বালতিস্তানে ১০ জনের প্রাণহানি ঘটে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করে।

প্রবল বৃষ্টিপাতে সিন্ধ প্রদেশে ১০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধান খালের পানি বেড়ে গেয়ে প্লাবিত হয়েছে অনেক গ্রাম।

রবিবার সেনা সদস্যদের বোটে করে প্রদেশটির দাদু জেলার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে দেখা গেছে।
 
বালুচিস্তানের অনেক জেলায় মারা গেছেন ৮ জন। প্রদেশটির এক মুখপাত্র জানান, এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

বন্যায় প্রদেশটির অনেক সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। আরব সাগর উপকূলীয় শহর গাওয়াদারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরে বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটে। ঘরবাড়িসহ নানা স্থাপনা ও কৃষি ফসল ক্ষতিগ্রস্থ হয়। এর জন্য সমালোচকেরা দুর্বল নগর ব্যবস্থাপনাকে দায়ী করে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত