ব্রাহ্মণবাড়িয়া হেফাজত আমিরের জানাজায় হাজার হাজার মানুষ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৫:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের আমির ও ভাদঘুর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজী (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হিসেবে পরিচিত সিরাজুল ইসলামের বড় ছেলে মনিরুজ্জামান সিরাজী হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামি আইন বাস্তবায়ন কমিটি জেলা শাখার আমির ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আসর জানাজার সময় নির্ধারণ করা হলেও সন্ধ্যা ৬টায় জানাজা শুরু হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কম লোকসমাগম নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যেও হাজার হাজার লোক জানাজায় অংশ নেয়। কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ’র থেকে ভাদুঘর পর্যন্ত জানাজায় লোকজন দাঁড়ানোয় ঘণ্টা দেড়েকেরও বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে মনিরুজ্জামান সিরাজীর জানাজায় ছয়-সাত হাজার লোকের সমাগম হয়েছে বলে দাবি করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত