করোনায় বিএমএ নেতা গোলাম মোস্তফার মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৫:৪২ এএম

রাজবাড়ীর চক্ষু বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা (৭৮) করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রয়াত গোলাম মোস্তফা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

ডা. গোলাম মোস্তফা দীর্ঘদিন রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় স্থায়ীভাবে বসবাস করলেও তার পৈতৃকভিটা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিপেন রায়ের পাড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত