চাকরি

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৬:২৫ এএম

এক্মি

পদ ও যোগ্যতা : জুনিয়র এসআর/এসপিআর। এসআর প্রার্থীর যোগ্যতা এইচএসসি পাস এবং এসপিআর প্রার্থীর যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়স শিথিলযোগ্য। কর্মস্থল দেশের যেকোনো জেলায়।

জুনিয়র প্যাকিংম্যান। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়স শিথিলযোগ্য। কর্মস্থল দেশের যেকোনো জেলায়।

ড্রাইভার। অষ্টম বা সমমানের পরীক্ষায় পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ বাস, পিকআপ, ডেলিভারি ভ্যান বা প্রাইভেট কার চালনায় কমপক্ষে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। হেভি লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়স শিথিলযোগ্য। কর্মস্থল দেশের যেকোনো জেলায়।

সিকিউরিটি গার্ড। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ ভালো স্বাস্থ্যের অধিকারী। সামরিক বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়স শিথিলযোগ্য। কর্মস্থল দেশের যেকোনো জেলায়।

সবগুলো পদেই প্রতিষ্ঠানের নির্ধারিত বেতনকাঠামো অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সনদসহ আবেদন পৌঁছানো যাবে ১৪ আগস্ট, ২০২০ পর্যন্ত।

ঠিকানা : মানবসম্পদ বিভাগ, এক্মি ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ আগস্ট, পৃষ্ঠা ৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মেরিন ফিশারিজ অ্যাকাডেমি

পদ ও যোগ্যতা : বোট ড্রাইভার (সারেং) ১ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা ডিপার্টমেন্ট অব শিপিং কর্তৃক ইস্যুকৃত তৃতীয় শ্রেণির ইংল্যান্ড শিপিং মাস্টার কম্পিটেন্সি সনদধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ওয়ার্কশপ মেকানিক কাম ওয়েল্ডার ১ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছরমেয়াদি ট্রেড কোর্স সনদধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

৩১ আগস্ট, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট (িি.িসড়ঢ়ধ.মড়া.নফ) অথবা (িি.িসভধপধফবসু.মড়া.নফ/ৎবপৎঁরঃসবহঃ) এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফরম। হাতে হাতে বা ডাকযোগে বা কুরিয়ারে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনপদ্ধতি ও পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

যোগাযোগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মেরিন ফিশারিজ অ্যাকাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম।

সূত্র : কালের কণ্ঠ, ৬ আগস্ট, পৃষ্ঠা ৯

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত