এসএমই ফাউন্ডেশনের সহায়তায় প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার একটি ডিরেক্টরি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) শীট্রেডস। গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’-এ অনুষ্ঠিত এই ডিরেক্টরি প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব কে এম আলী আজম। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং আইটিসি শিট্রেডস কমনওয়েলথ, জেনেভার প্রোগ্রাম ম্যানেজার সাইমন বাফে (ঝরসড়হ ইধষভব)। অনুষ্ঠানে জানানো হয়, ‘বাংলাদেশ বিজনেস সাপোর্ট অর্গানাইজেশন ডিরেক্টরি’ নামে প্রকাশিত এই ডিরেক্টরিতে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার মধ্যে আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের ৪টি সংস্থা হলো : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন খাতের জন্য সহায়ক ৭টি সংস্থা হলো : বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস (বিএফডব্লিউই), চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেডব্লিউসিসিআই), পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিডব্লিউসিসিআই), এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ) এবং উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ) আর বস্ত্র ও পোশাক খাতের তিনটি সংস্থা হলো : বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বাংলাক্রাফট), একতা ফেয়ার ট্রেড ফোরাম এবং জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টার (জেডিপিসি)। ডিরেক্টরিতে নারী উদ্যোক্তাদের জন্য এসব সংস্থার বিস্তারিত সেবার বিবরণ এবং যোগাযোগের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।
