ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৭:২৬ এএম

ডিজিটাল প্লাটফর্মে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। এ সময় গত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদন করা হয়।

সভায় অংশ নেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এসভিপি ও কোম্পানি সচিব অলি কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত