রাজধানীতে মাস্ক না পরায় ৮৪ মামলা-অর্থদন্ড

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:৫১ এএম

করোনার স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক না পরে চলাচলের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এ সময় দরিদ্রদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করে ৮৪টি মামলা করেন। এ সময় অর্থদন্ড করেন ২৬৬৫০ টাকা। অভিযানে সহায়তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ঢাকা জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস্ক না পরে চলাফেরা করার অপরাধে কোতোয়ালি থানা এলাকায় ৫টি, হাতিরঝিল এলাকায় ২৬টি, ক্যান্টনমেন্ট এলাকায় ৩টি, কলাবাগান এলাকায় ১৯টি, লালবাগ এলাকায় ১২টি, ডেমরা এলাকায় ১১টি ও শাহবাগ এলাকায় ৮টি মামলা করা হয়।   

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরে চলাচলের জন্য মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাস্ক পরার জন্য সবাইকে সচেতন করা ও দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত