করোনাভাইরাসের কারণে পাঁচ মাস পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্লাইট।
নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে বেসরকারি উড়োজাহাজ সেবাদাতা সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুযায়ী যাত্রীদের ভ্রমণ করতে হবে।
ইউএস-বাংলা ছাড়াও মালয়েশিয়া রুটে দেশের আরও দুটি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ আগস্ট পর্যন্ত দুবাই, আবুধাবি, লন্ডন রুট বাদে সব ফ্লাইট বাতিল করেছে। আরেক বিমান সংস্থা রিজেন্ট সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।
