অগ্রণী ইন্স্যুরেন্স গত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত হিসাববছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। হিসাববছরের আলোচিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭১ পয়সা।
গত বছর ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৭ টাকা ৩৯ পয়সা। আগামী ৩০ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। রেকর্ড তারিখ ২ সেপ্টেম্বর।
