২৪ আগস্ট মুক্তি পেতে পারেন রোনালদিনহো

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৭:৫১ এএম

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো মুক্তি পেতে পারেন ২৪ আগস্ট। ৫ মাস ধরে রোনালদিনহো এবং তার ভাই জাল পাসপোর্টে ভ্রমণের অভিযোগে আটক আছেন প্যারাগুয়েতে। প্যারাগুয়ের এক বিচারকের বরাত দিয়ে ২৪ আগস্ট মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে এএফপি। গেল ৬ মার্চ জাল পাসপোর্টে ভ্রমণের অভিযোগে আটক হন রোনালদিনহো এবং তার ভাই রবের্তো। পরে ১.৬ মিলিয়ন ডলার জরিমানা দিয়ে বেলে জামিন পেলেও প্যারাগুয়ের একটি হোটেলে আটক থাকতে হয় রোনালদিনহো ও তার ভাইকে। জজ গুস্তাভো আমারিলা ২৪ আগস্ট আবারও রোনালদিনহোর কেসের শুনানির দিন ধার্য করেছেন। তাই ধারণা করা হচ্ছে সেদিনই মুক্তি পাবেন রোনলদিনহো। তবে মুক্তি পেতে হলে রোনালদিনহোকে আরও ৯০ হাজার ডলার জরিমানা দিতে হবে। এছাড়া এক বছর ধরে প্রতি তিন মাসে ব্রাজিলের কোর্টে নিয়মিত হাজিরা দিতে হবে রোনালদিনহোকে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত