কয়েক দিক আগেই প্রকাশ্যে এসেছে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর কল লিস্ট। অভিনেত্রীর ফোন থেকে কার কাছে কতবার কল গেছে, কিংবা কতক্ষণ ধরে চলেছে সেই কথোপকথন— এ সব তথ্য ভালো করে খুঁটিয়ে দেখা হচ্ছে।
সংবাদ প্রতিদিন জানায়, এবার সেই কল লিস্ট থেকেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইন্ডাস্ট্রির নামি-দামি ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ ছিল রিয়ার। সেই তালিকায় রয়েছে আমির খানের নামও! এমনকি শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রানা ডগ্গুবতি, রকুলপ্রীত সিংয়ের সঙ্গেও ভালো রকম যোগাযোগ ছিল তার।
কল রেকর্ড অনুযায়ী অভিনেত্রী একবার আমির খানকেও ফোন করেন। আমির অবশ্য তার জবাবে তিনটি এসএমএস করেন।
অবশ্য অনেকে বলছেন, সুশান্তর আত্মহত্যার কারণে রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। বলিউড অভিনেত্রী হিসেবে অন্য তারকাদের সঙ্গে পরিচয় বা আলাপে অবাক হওয়ার কিছু তো নেই!
সম্প্রতি সুশান্তর বাবার দায়ের করা এফআইআর-এর জের ধরে এই অভিনেত্রীকে দুইবার জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও টাকা তছরুপের অভিযোগ আনা হয়। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে ইডি।
