বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে রুমিন নিজেই তার ভেরিফায়েড ফেইসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। ফেইসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গত মঙ্গলবার রুমিন ফারহানার জ¦র আসে। একইদিন তিনি করোনার পরীক্ষা করান। গতকাল সকালে তার রিপোর্ট আসে পজিটিভ। এখন চিকিৎসকদের পরামর্শে রুমিন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।’
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০-এ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।
