প্রতিটি দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে আছি: প্রতিমন্ত্রী পলক

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৭:৫৩ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিটি দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে আছে। আমরা মহামারি করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নাটোরের সিংড়া নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবারকে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি।

বৃহস্পতিবার উপজেলা হলরুমে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হ্রদ রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১৯ জনকে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ। তাঁর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে আসছে।  করোনার এ দুর্যোগে দীর্ঘ ৫ মাস আমরা সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান। 

এর আগে প্রতিমন্ত্রী একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান এবং স্বাস্থ্য কর্মী, সাংবাদিকদের মাঝে ৬৫০ পিস এন নাইনটি মাস্ক প্রদান করেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভায় যোগ দেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত