অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। বৃহস্পতিবার মেঘনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এ সময় মেঘনা নদীর নলচড় থেকে ড্রেজারের মাধ্যমে ১১৭ ফিট পাইপ দিয়ে নদীর ৮০ ফিট গভীরে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও একটি বাল্কহেড আটক করা হয়।
নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন দেশ রূপান্তরকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভূগর্ভে বড় বড় গহ্বরের সৃষ্টি হচ্ছে এবং পানির চাঁপ বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়সহ লোকালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নদীতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।
নৌ পুলিশের ডিআইজি জনাব মো আতিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি জনাব মোল্লা নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
