হল চালুসহ ৭ দাবি স্টার সিনেপ্লেক্সের

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৬:৫৭ এএম

করোনা পরিস্থিতিতে পাঁচ মাস বন্ধ থাকায় আর্থিক লোকসানের মুখে দেশের চেইন মাল্টিপ্লেক্স হল ‘স্টার সিনেপ্লেক্স’ বন্ধের আশঙ্কা করছে কর্র্তৃপক্ষ। এ জন্য তারা স্বাস্থ্যবিধি মেনে হল চালুসহ সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে।

গত বুধবার রাতে মহাখালীর এস কে এস টাওয়ারের সিনেপ্লেক্স শাখায় সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর দেশি-বিদেশি সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের হলমুখী করেছে স্টার সিনেপ্লেক্স। ঢাকার বিভিন্ন স্থানে তিনটি শাখায় ১৫টি স্ক্রিনে সিনেমা দেখানো হয়। নতুন করে মিরপুরে চতুর্থ শাখা চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে চড়া সুদের ব্যাংকঋণের মাধ্যমে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা চালু করা হয়। কিন্তু করোনার কারণে পাঁচ মাস হল বন্ধ থাকায় কোনো আয় নেই। ঋণের সুদ ও কর্মীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।’ হল খুলে দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, শপিং মল, রেস্টুরেন্টসহ সব ধরনের প্রতিষ্ঠান চালু হয়েছে। কিন্তু এখনো সিনেমা হল খোলা হয়নি। সিনেমা হল চালু না হলে এই শিল্পখাত বাঁচবে না। এজন্য স্বাস্থ্যবিধি মেনে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত