সপ্তাহে তিন দিন ভার্চুয়াল চেম্বার আদালত

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৬:৫৯ এএম

করোনাভাইরাসজনিত মহামারীকালে সপ্তাহে তিন দিন আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করে গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিচারপতি মো. নূরুজ্জামান ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত