শেয়ার নিলামের অনুমোদন পেল মীর আখতার হোসেন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৮:৩০ এএম

পুঁজিবাজার থেকে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে ১২৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে নির্মাণ খাতের কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটিকে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণের জন্য নিলামের (বিডিং) অনুমোদন দিয়েছে। গতকাল কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

মীর আখতার হোসেন বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১২৫ কোটি টাকা সংগ্রহ করে নির্মাণ সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৩২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা। এ সময় কোম্পানির রেভিনিউ ছিল ৪২৬ কোটি ৭০ লাখ টাকা। নিট মুনাফা হয় ৬৩ কোটি ২৪ লাখ টাকা। মীর আখতার হোসেন লিমিটেডের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত