১৩ একর ভুট্টা ক্ষেতে ‘কভিড এবার চলে যাও’

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৬:৩৩ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এর মধ্যে দুই কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭ লাখ ৬০ হাজার।

এখনো অনেক দেশে লকডাউন চলছে। কোথাও সীমিত আকারে লকডাউন শিথিল হলেও পুরোপুরি বিধিনিষেধ তুলে নেয়া হয়নি। দিনের পর দিন ঘরে বন্দী থেকে মানসিকভাবে চাপে মানুষ। এর মধ্যে অনেকে হারিয়েছেন স্বজনকে।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।   

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়ার্তুমির কারণে করোনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। 

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ শুরু হওয়ার পরই লকডাউনের প্রয়োজন বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। 

কিন্তু ট্রাম্প সেই সময় বলেন, লকডাউনের জন্য আমেরিকার জন্ম হয়নি। ফলে এত বেশি করোনা সংক্রমণ ঘটেছে যে, দেশটিতে ৫৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

মিশিগান অঙ্গরাজ্যের মানুষ এবার অদৃষ্টের কাছে আর্জি জানালেন। তাও অভিনব ভঙ্গিতে। ১৩ একর ভুট্টার ক্ষেতের উপর তারা লিখলেন, কভিড এবার চলে যাও। 

এই মুহূর্তে বিশ্ববাসীর সবচেয়ে বড় চাওয়ার কথাটাই মার্কিন চাষীদের আবেদনে উঠে আসল। সেই খামারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত