৫০০০ মিটারে ১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন উগান্ডার জশুয়া চেপটেগাই। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন জশুয়া। এবার আলো কাড়লেন তিনি ৫০০০ হাজার মিটারে।
শুক্রবার মোনাকো ডায়মন্ড লিগে ১২ মিনিট ৩৫.৩৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ২৩ বছর বয়সী অ্যাথলেট ভেঙে দিয়েছেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের রেকর্ড। ২০০৪ সালে যিনি নেদারল্যান্ডসে ১২ মিনিট ৩৭.৩৫ সেকেন্ড সময় নিয়েছিলেন দৌড় শেষ করতে।
