‘দেশবাসী সারা জীবন তোমাকে মনে রাখবে’

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০১:১৭ এএম

২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। টেস্টেও ধোনির অধিনায়কত্বে অভিষেক ভারতীয় দলের বর্তমান অধিনায়কের। ২০১৪ সালে টেস্ট থেকে ধোনির অবসরের পর কোহলির হাতেই ওঠে সাদা পোশাকে ভারতের অধিনায়কত্বের ব্যাটন। পরে অন্য দুই ফরম্যাটেও ধোনির উত্তরসূরি হয়েছেন কোহলি।

যার নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, সেই ধোনির বিদায়ের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন কোহলি। ধোনির অবসর নিয়ে পর পর দুটি টুইট করেন কোহলি।

প্রথমটিতে লিখেছেন, ‘পুরো বিশ্ব তোমার অর্জন দেখে। আমি ব্যক্তি ধোনিকে দেখি। তোমাকে সেলাম! অনেক অনেক ধন্যবাদ।’

আরেকটি টুইটে লিখেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারকেই একদিন থামতে হবে। কিন্তু তোমার মতো কাছের কেউ অবসর নিলে, আবেগটা লুকিয়ে রাখা মুশকিল। দেশের জন্য তুমি যা করেছ, দেশবাসী সারা জীবন তোমাকে মনে রাখবে।’

শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত