অসাধারণ ক্রিকেটার ধোনি, সত্যিকার চ্যাম্পিয়ন

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:২৪ এএম

 বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভকামনা। সাকিব আল হাসান

খেলাটির সত্যিকারের জিনিয়াস, জীবন্ত কিংবদন্তি এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই। মুশফিকুর রহিম

 আপনি আমার ক্যারিয়ারে দারুণ এক অনুপ্রেরণা। পরিস্থিতি যা-ই হোক না কেন, মাথা ঠা-া রেখে আপনার সিদ্ধান্ত নেওয়া, খেলায় সামর্থ্য এসব ভীষণ ভালো লাগে। আপনার অবসর ঘোষণা শুনে খারাপ লেগেছে। ধন্যবাদ মাহি ভাই। মাহমুদউল্লাহ

 তিনি ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। খেলাটির সত্যিকারের ভদ্রলোক। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ এমএসডি। রুবেল হোসেন

 ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। অবসর উপভোগ করুন মাহি ভাই। মাঠে আমরা আপনাকে মিস করব। নুরুল হাসান

 একই মাঠে আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল বিশেষ সুযোগ। ক্রিকেটের একজন কিংবদন্তি আপনি। ধন্যবাদ এমএসডি সবকিছুর জন্য। লিটন কুমার দাস

 একজন আপাদমস্তক ভদ্র মানুষ, একজন অসাধারণ ক্রীড়া ব্যক্তিত্ব মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন। আশা করছি তার জন্য সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে। ইমরুল কায়েস

 এটা আসলেই কষ্টের। ক্রিকেটকে আজীবনের জন্য স্মরণীয় কিছু মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ। ক্রিকেট আপনাকে মিস করবে। সাব্বির রহমান

ধোনি দ্বিতীয় হতে আসেনি। ক্রিকেটটাই বদলে দিয়েছে ও। সব থেকে বড় ব্যাপার- তিন ফরম্যাটেই ও সেরা হয়েছে। টি-২০ বিশ্বকাপ জিতেছে। একাধিকবার আইপিএল জিতেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। টেস্ট ক্রিকেটে ভারতকে এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে। রবি শাস্ত্রি

 ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অসীম। ২০১১ বিশ্বকাপ একসঙ্গে জিতেছিলাম। যা আমার জীবনের সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য তোমাকে ও তোমার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। শচিন টেন্ডুলকার

 একটা যুগ শেষ হলো। কী অসাধারণ ক্রিকেটার। ওর নেতৃত্ব গুণের তুলনা মেলা ভার। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। ক্যারিয়ারের প্রথম দিকে একদিনের ক্রিকেটে ওর ব্যাটিং সারা বিশ্বের নজর কেড়েছিল। তবে সব ভালো জিনিসই শেষ হয় একদিন। ও উইকেটকিপারদের জন্য একটা মান বেঁধে দিল। কোনো আফসোস থাকার কথা নয় ওর। একটা অসাধারণ ক্যারিয়ার। ওর প্রতি শুভেচ্ছা রইল। সৌরভ গাঙ্গুলি

 প্রত্যেক ক্রিকেটারকেই একদিন শেষ করতে হয়। কিন্তু ধোনির মতো এত ঘনিষ্ঠ কেউ যখন অবসরের সিদ্ধান্ত নেয়, তখন আবেগ গ্রাস করে। দেশের জন্য তোমার অবদান প্রত্যেকের হৃদয়ে থেকে যাবে। আমার মনে থাকবে পারস্পরিক উষ্ণতার কথা। বিশ্ব দেখেছে তোমার কীর্তিকে। আমি দেখেছি তোমাকে।  বিরাট কোহলি

 ‘এ’ দল থেকে ভারতীয় সিনিয়র দল পর্যন্ত আমাদের সফরে প্রচুর প্রশ্নচিহ্ন, কমা, বিস্ময় চিহ্ন জুড়ে ছিল। তুমি যখন তোমার অধ্যায়ে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়েছ, তখন অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই পর্যায়ও একই রকম রোমাঞ্চের। আর এখানে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতাও নেই। ওয়েল প্লেইড ধোনি। গৌতম গম্ভির

 বরাবরের মতোই নিজস্ব স্টাইলে অবসর নিল ধোনি ভাই। দেশের জন্য সর্বস্ব দিয়েছ তুমি। চ্যাম্পিয়নস ট্রফি, ২০১১ বিশ্বকাপ আর চেন্নাইয়ের হয়ে আইপিএল জেতার মুহূর্তগুলো স্মৃতিতে চিরকাল উজ্জ্বল থাকবে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। রবিচন্দ্রন অশ্বিন

 অরেকজন ধোনি পাওয়া অসম্ভব। এমএসডির মতো কেউ নেই, ছিলও না, হবেও না। ক্রিকেটার আসবে আবার চলেও যাবে। কিন্তু ওর মতো ঠা-া মাথার কেউ আর হবে না। বীরেন্দ্র শেওয়াগ

ধোনি এমন একজন অধিনায়ক যে তার টিমের সব রসদ ব্যবহার করত। বল করার সময় যে স্বাধীনতা দিত তা উপভোগ করতাম। দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা। জহির খান

 মাহি তুমি ছিলে সেই লোক যে ছোট শহরের ক্রিকেটারদের বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। মোহাম্মদ কাইফ

 আমার অন্যতম প্রিয় ক্রিকেটার আজ খেলা ছেড়ে দিল। ধোনি এসেছিল, খেলেছিল, জিতেছিল। প্রতিপক্ষকে কখনো ভয় পায়নি। ওর অকুতোভয় মানসিকতা দারুণ লাগত। মাহি, জীবনে যাই করো শুভেচ্ছা রইল। ওয়াসিম আকরাম

তোমার ক্রিকেট আর অধিনায়কত্ব দেখে আনন্দ পেয়েছি। তুমি সত্যিকারের কিংবদন্তি। শেন ওয়ার্ন

ধোনির কি অসামান্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সাদা বলে অধিনায়ক এবং ফিনিশার হিসেবে তুমিই সর্বকালের সেরা। মাইকেল ভন

গ্রেট ক্যাপ্টেন। সাদা বলে সম্ভবত সর্বকালের সেরা। নাসির হুসেইন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত