বিট বক্সিংয়ে বৌদ্ধ সন্ন্যাসীর মন্ত্রোচ্চারণ!

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৮:৫৯ পিএম

এক দিকে বিট বক্সিং আর এক দিকে বৌদ্ধ মন্ত্রোচ্চারণ— দুই ভিন্ন মেরুর বিষয়। সেই দুই পথকে এক সঙ্গে মিলিয়ে দিলেন ইয়োগেতসু আকাসাকা নামে জাপানের এক বৌদ্ধ সন্ন্যাসী।

ইয়োগেটসু আকাসাকা এখন ইউটিউবে পরিচিত মুখ। আর তার ‘হার্ট সূত্র লুপিং রিমিক্স’ এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সাঁইত্রিশ বছরের এই সন্ন্যাসীর বিট বক্সিংয়ের সঙ্গে বৌদ্ধ মন্ত্রোচ্চারণের ভিডিওটি ১২ মে ইউটিউবে তার চ্যানেলে আপলোড হয়েছে। প্রায় তিন মাসে সেই ভিডিও প্রায় নয় লাখ ২৩ হাজার বার দেখা হয়েছে। আর ইয়োগেতসু আকাসাকার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার সংখ্যা প্রায় ৩৭ হাজার।

প্রায় সাত মিনিটের এই ভিডিওটি শুরু হয় সাধারণ বিট বক্সিং (মুখ দিয়ে ড্রাম বা অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ তৈরি) দিয়ে। তার পর ধীরে ধীর মিশতে শুরু করে বৌদ্ধ মন্ত্রোচ্চারণ, যা মনকে গভীর ভাবে ছুঁয়ে যায়।

কিন্তু একজন বৌদ্ধ সন্ন্যাসীর হঠাৎ এমন পথ ধরলেন কেন? আসলে সন্ন্যাস গ্রহণ করার আগে বিট বক্সিংয়ের শখ ছিল আকাসাকার। সন্ন্যাস স্কুল থেকে পাঠ শেষ করে ফেরার পর তিনি মনে করেন, বিট বক্সিংয়ের সঙ্গে যদি মন্ত্রোচ্চারণকে মিশিয়ে দেওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। শুরু করেন সেই নতুন সাধনা। এখন তার নতুন এই সৃষ্টি ইউটিউবের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তার ইউটিউব চ্যানেলে এমন বেশ কিছু ভিডিও রয়েছে। আর সেগুলি তার ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত