বিএসটিআইর ছাড়পত্র ছাড়া অবৈধভাবে বিদেশি গুঁড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২-এর ফয়সাল টাওয়ারে ল্যাভেন্ডার নামের দোকানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই অভিযানে বিএসটিআইর লাইসেন্স ব্যতীত ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাত করায় গুলশানের হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করা হয়। গতকাল সোমবার বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকার গুলশান ও বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, মামলা ও সিলগালা করা হয়। বিজ্ঞপ্তি
