দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড প্রধানের পদত্যাগ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০১:৫১ এএম

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস নেনজানি। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। দীর্ঘ ৭ বছর এই দায়িত্বে ছিলেন নেনজানি।

সিএসএ’র সোমবার দেওয়া বিবৃতিতে তার পদত্যাগের কারণ জানানো হয়নি। আগামী ৫ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের মধ্যে বিশৃঙ্খলা চলে আসছে অনেক দিন ধরে। প্রশাসনিক অস্থিরতার মুখে চাপ বাড়ছিল নেনজানির ওপর। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলছে, প্রধান পরিচালনা কর্মকর্তা নাসেই আপিয়া বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব ছাড়লেন নেনজানি।

২০১৩ সাল থেকে বোর্ডের প্রেসিডেন্ট পদে ছিলেন নেনজানি। তিন বছর মেয়াদে দুইবার দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ১২ মাসের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত