হঠাৎ আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:২৯ এএম

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আকস্মিক এক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। গতকাল সোমবার ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, হঠাৎ করেই সংক্ষিপ্ত এ সফরটি নির্ধারিত হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে তার এ অনির্ধারিত সফর নিয়ে সূত্রগুলো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে।

বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার গত জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত