ফেইসবুকে তরুণীর আপত্তিকর ছবি, গ্রেপ্তার ১

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩৬ এএম

তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশের  অভিযোগে মো. হোসাইন শিবলু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত রবিবার কুমিল্লার আদর্শ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিরাপত্তা আইনে  ওই তরুণীর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শিবলু ওই তরুণীর সাবেক প্রেমিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত