দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবিলায় ধামরাই উপজেলায় বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রদান করেছে নৌবাহিনী। গত রবিবার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিঁড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এ সময় ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ। ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
×
