পুলিশের দুটি সংগঠনের বিবৃতি

মেজর (অব.) সিনহা নিহতের ঘটনা দুঃখজনক

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩৭ এএম

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনাকে অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত বলে উল্লেখ করেছে কনস্টেবল থেকে পরিদর্শকদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বি এম ফরমান আলী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. ওয়ালিউর রহমান ও মহাসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে দুই বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াসে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল। এই অপপ্রচার চলমান বিচারিক ও প্রশাসনিক অনুসন্ধান প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর পর এটাই তাদের প্রথম সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে সুদীর্ঘকাল পারস্পরিক আস্থা ও বিশ^াসের সম্পর্ক বিদ্যমান। বর্তমান পরিস্থিতিতে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি কিছু স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের কাছে পুলিশ বাহিনীকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উল্লিখিত ঘটনার বিষয়ে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত