অকালে চলে গেলেন নিশিকান্ত কামাত

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:১৪ এএম

চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক নিশিকান্ত কামাত। গত সোমবার মাত্র ৫০ বছরেই শেষ হলো দৃশ্যমখ্যাত পরিচালকের পথচলা। চলচ্চিত্র পরিচালক মিলাপ জাভেরি টুইট করে এই মৃত্যুর খবর জানান। বেশ কয়েক দিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন এই পরিচালক। সম্প্রতি তাকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যা গুরুতর বলে চিকিৎসা চলছিল পুরোদমে। ২০০৫ সালে মারাঠি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নিশিকান্ত কামাত। নিশিকান্তের ডোম্বিভালি ফাস্ট নামের ওই সিনেমা ঘিরে সে বছর মারাঠি দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ চোখে পড়ে। ডোম্বিভালি ফাস্টের জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান নিশিকান্ত। এরপর ২০১৫ সালে মালায়লম সিনেমার রিমেক হিসেবে দৃশ্যম তৈরি করেন। অজয় দেবগন, টাবু, সিরিয়া সরন এবং ইশিতা শেঠের ওই সিনেমা দর্শকদের নজর কাড়ে। দৃশ্যমের পাশাপাশি মাদারি, রকি হ্যান্ডসামের মতো মুভিও তৈরি করেন এ চলচ্চিত্র পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত