পিকে হালদারের সংশ্লিষ্টতা

হাল ইন্টারন্যাশনালের দুই পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৩৫ এএম

প্রশান্ত কুমার (পিকে) হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক কাজী মমরেজ মাহমুদ ও স্বপন কুমার মিস্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বাধীন একটি অনুসন্ধানী দল তাদের জিজ্ঞাসাবাদ করে। একই অভিযোগে আরও ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন। তারা হলেন হাল ইন্টারন্যাশনালের এমডি সুস্মিতা সাহা, পরিচালক প্রীতিশ কুমার হালদার ও অমিতাভ অধিকারী, আনন কেমিক্যালের পরিচালক উজ্জ্বল কুমার নন্দী ও অনিতা কর।

আজ বুধবার আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রতন কুমার বিশ্বাস ও রেপ্টাইলস ফার্মের চেয়ারম্যান শিমু রায় দুদকে হাজির হওয়ার কথা রয়েছে।

একই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম. এ হাসেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেমকে।

এছাড়াও আগামী ২৪ আগস্ট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির ও রাশেদুল হক এবং ২৬ আগস্ট ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জে. কে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে তলব করেছে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত