বঙ্গোপসাগরের ভাষাণচরে ভাসমান ৩৫ জন জেলেসহ মাছ ধরার নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ বিসিবি সবুজবাংলা ‘দয়াল নবীজি’ নামের নৌকাটি উদ্ধার করে সেটি নৌকার মালিকের কাছে হস্তান্তর করেছে।
সূত্র জানায়, গত ১২ আগস্ট তারা মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিল। বঙ্গোপসাগরের ভাসাণচরের অদূরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।
খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সোমবার ৩৫ জন জেলেসহ নৌকাটি উদ্ধার করে পতেঙ্গায় নিয়ে আসে। জেলেদের সবাই সুস্থ আছেন।
