মডেল টেস্ট
(পঞ্চম অধ্যায় থেকে)
প্রশ্ন-১ : সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
১. রাসায়নিক শক্তির দুইটি উৎসের নাম লেখো।
২. শক্তির দুটি রূপ লেখো।
৩. ভাত রান্না করার সময় তাপ কীভাবে সঞ্চালিত হয়?
৪. শক্তি সংরক্ষণের জন্য শ্রেণিকক্ষে তোমার একটি করণীয় লেখো।
৫. পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ কী?
৬. শক্তির প্রধান উৎসের নাম লেখো।
৭. মাধ্যম ছাড়াই কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়?
৮. অণু কীভাবে গঠিত হয়?
৯. ঘরের এক কোণে হিটার জ্বালালে সমস্ত ঘর গরম হয় কোন প্রক্রিয়ার কারণে?
১০. আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
১১. পদার্থ কী দিয়ে গঠিত?
১২. চুলায় গরম হতে দেওয়া পানিতে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
১৩. কোনো কিছু করার সামর্থ্যকে কী বলে?
১৪. তাপ সঞ্চালন কী?
১৫. মোবাইলে কথোপকথনের সময় বিদ্যুৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
প্রশ্ন-২ : শূন্যস্থান পূরণ করো
১. কাজ শেষে বাতি নিভিয়ে আমরা ---- অপচয় রোধ করতে পারি।
২. আলোর সঞ্চালনের জন্য কোনো ---- প্রয়োজন হয় না।
৩. পদার্থ হলো অসংখ্য ---- সমষ্টি।
৪. দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে ---- গঠন করে।
৫. অণুসমূহ সবসময়ই ----।
৬. পানি ---- পানির অণু দ্বারা গঠিত।
৭. সাইকেল চালাতে ---- শক্তি ব্যবহার করি।
৮. চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা ---- পাই।
৯. ধাতব চামচের মধ্য দিয়ে তাপ ---- প্রক্রিয়ায় সঞ্চালিত হয়।
১০. তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ ---- পদ্ধতিতে সঞ্চালিত হয়।
১১. যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই ----।
১২. সূর্য থেকে তাপ ---- প্রক্রিয়ায় পৃথিবীতে আসে।
প্রশ্ন-৩ : ডান-বাম মিল করো
বামপাশ
ক. সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ
খ. বিকিরণ পদ্ধতিতে
গ. সূর্য থেকে পাওয়া শক্তি
ঘ. পরিবহন উপায়ে
ঙ. চলমান গাড়ির শক্তি
ডানপাশ
১. হলো যান্ত্রিক শক্তি।
২. সৌরশক্তি নামে পরিচিত।
৩. সঞ্চালিত হয় তাপ।
৪. শক্তিতে রূপান্তরিত করে।
৫. হলো পরমাণু।
৬. সঞ্চালিত হয় আলো।
উত্তর
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. রাসায়নিক শক্তির দুইটি উৎসের নাম
ক. জ্বালানি তেল
খ. কয়লা
২. শক্তির দুটি রূপ
ক. তাপশক্তি
খ. বিদ্যুৎশক্তি
৩. ভাত রান্না করার সময় তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়।
৪. বাতি না জ্বালিয়ে দরজা, জানালা খুলে দিনের আলো ব্যবহার করা।
৫. পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন পরমাণু দিয়ে গঠিত।
৬. শক্তির প্রধান উৎস সূর্য।
৭. মাধ্যম ছাড়াই বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়।
৮. দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।
৯. বিকিরণ প্রক্রিয়ার কারণে।
১০. আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
১১. পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত।
১২. চুলায় গরম হতে দেওয়া পানিতে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়।
১৩. কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলে।
১৪. উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই তাপ সঞ্চালন।
১৫. শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
শূন্যস্থান পূরণ
১. শক্তির, ২. মাধ্যমের, ৩. অণুর, ৪. অণু, ৫. গতিশীল, ৬. অসংখ্য, ৭. পেশি, ৮. তাপশক্তি, ৯. পরিবহন, ১০. পরিচলন, ১১. বিকিরণ, ১২. বিকিরণ
ডানবাম মিল
(ক+৪), (খ+৬), (গ+২), (ঘ+৩), (ঙ+১)
(বাকি অংশ আগামীকাল)
