কমার্স পড়ুয়াদের জন্য

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:১৭ এএম

নবম শ্রেণিতে উঠে অনেকেই ব্যবসায় শিক্ষা বিভাগ নেয়। আগের ক্লাসগুলোতে এ সম্পর্কে ধারণা না পাওয়ায় তাদের ভেতর ভীতি কাজ করে। বিভাগটি নতুন হলেও ভয়ের কিছু নেই। ব্যবসায় শিক্ষার পড়াশোনা সহজ ও উপভোগ্য। এ বিভাগে পড়ুয়াদের জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী এই বিভাগের আবশ্যিক সাবজেক্ট তিনটি। ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং।

ব্যবসায় উদ্যোগ : ব্যবসায় শিক্ষা বিভাগের এই বিষয়টি তুলনামূলক সহজ। তবে পুরোপুরি তাত্ত্বিক হওয়ায় পরীক্ষায় নম্বর তোলা একটু কঠিন। ব্যবসায় উদ্যোগ বইটি একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে প্রত্যেকটি অধ্যায় গুরুত্ব দিয়ে আয়ত্ত করে ফেলো। প্রশ্নের উদ্দীপকেও উত্তরের বিভিন্ন হিন্ট দেওয়া থাকে। সেই হিন্ট ধরে উত্তর দিতে হবে।

হিসাববিজ্ঞান : এই বিষয়টি তোমার জন্য সম্পূর্ণ নতুন বলে ঘাবড়ে যেও না। খুবই মজার একটি সাবজেক্ট হিসাববিজ্ঞান। নবম শ্রেণির থেকেই এই বইয়ের তাত্ত্বিক অংশটি একটু একটু করে পড়ে ফেল। গণিত অংশটাও বুঝলে চর্চা অব্যাহত রাখো। না বুঝলে অন্য কারও সাহায্য নেওয়াই ভালো। তাত্ত্বিক অংশ থেকে পরীক্ষায় শুধু বহুনির্বাচনী প্রশ্নই আসে। সৃজনশীল প্রশ্ন গণিত অংশ থেকেই আসবে। তাই এখন থেকেই গণিত অংশ ভালোভাবে চর্চা করো।

ফিন্যান্স ও ব্যাংকিং : এটিও একটি নতুন বিষয়। ফিন্যান্সের তাত্ত্বিক অংশটা অনেক মজার। তবে গণিত অংশে একটু ঝামেলা আছে। তবে নিয়মিত চর্চা করে গেলে তোমার কাছে তা আনন্দদায়ক হয়ে উঠবে। ফিন্যান্স মূলত সূত্রের খেলা। যত বেশি সূত্র জানবে, তত বেশি ফিন্যান্স জানবে। তাই সূত্রগুলো কাগজে লিখে বাড়ির বিভিন্ন স্থানে টাঙিয়ে রেখো। হাঁটাচলায় এসব সূত্র মুখস্থ করতে থাকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত