বাংলাদেশ মৎস্য গবেষণা
ইনস্টিটিউট, ময়মনসিংহ
পদ ও যোগ্যতা : বৈজ্ঞানিক কর্মকর্তা ১৯ জন। মৎস্য বিজ্ঞানে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানের অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিসহ স্নাতকোত্তর ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
গ্রন্থাগারিক ১ জন। গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন ১ম শ্রেণি বা সমমানের সিজিপিসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
ফটোগ্রাফার ১ জন। এইচএসসি পাস এবং ফটোগ্রাফিতে ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
গবেষণা সহকারী ২ জন। বিজ্ঞানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ এইচএসসি পাস এবং কোনো গবেষণা-সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পাম্প অপারেটর ২ জন। অটো ডিজেল বিষয়ে ট্রেডকোর্স পাসসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। প্লাম্বার ৪ জন। প্লাম্বিং বিষয়ে ট্রেডকোর্স পাসসহ জেএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট বিষয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা।
২ জুলাই তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ইনস্টিটিউটের দপ্তর বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ বরাবর আবেদন পৌঁছানো শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০২০। যোগাযোগ : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। ওয়েব : www.fri.gov.bd
সূত্র : সমকাল, ৮ আগস্ট, ২০২০
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) ৩ জন। তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
উপসহকারী প্রকৌশলী (যন্ত্র) ৩ জন। যন্ত্র কৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) ২ জন। অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী (পাওয়ার) ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার/আইটি) ৩ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ৬ আগস্ট, ২০২০ বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। http://kgdcl.teletalk.com. এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) প্রধান কার্যালয় ১৩৭/এ, সিডিএ এভিনিউ, ষোলোশহর, চট্টগ্রাম।
ওয়েব :www.kgdcl.gov.bd
সূত্র : ইত্তেফাক, ৫ আগস্ট, পৃষ্ঠা ৩
গ্রন্থনা : আনিকা তাহসিন
