বরিশালে একটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অন্য আসামিকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই রায় দেন।
বরিশালের মেহেন্দিগঞ্জে ২০০১ সালে বিরোধের জের ধরে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গতকাল ওই রায় দেন বিচারক।
যাবজ্জীবন দন্ডিত দুই ভাই হলেন মেহেন্দিঞ্জের পশ্চিম রতনপুর এলাকার বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। এছাড়া তিন বছরের সাজাপ্রাপ্ত একই এলাকার বাসিন্দা মো. মামুন। আসামিদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবুল মামলার শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
