লিঙ্গ সমতা নিয়ে পদ্মা ব্যাংকে কর্মশালা

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১২:৫৩ এএম

পদ্মা ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির উদ্যোগে ‘জেন্ডার ইকোয়ালিটি ইন ওয়ার্ক প্লেস’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারী সচেতনতা, ক্ষমতায়ন নিয়ে গত রবিবার আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ১২৫ কর্মকর্তা। অংশ নেওয়াদের মধ্যে ৮০ জন পুুরুষ ও ৪৫ জন নারী। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম আসাদুল ইসলাম এবং ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রাশেদুল করিম। প্রশিক্ষণ কার্যক্রমে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত