বেমেয়াদি মিউচুয়াল ফান্ড

বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১২:৫৩ এএম

এখন থেকে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে নিজেদের নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (নিটা) থেকে শর্তসাপেক্ষে বিনিয়োগ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ‘ওভার দ্য কাউন্টার প্রোডাক্টস (ওটিসি) হিসেবে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে নিটায় থাকা অর্থ ব্যবহার করতে পারবেন বিদেশিরা। এ মিউচুয়াল ফান্ড পরিচালনা করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এক্ষেত্রে বিদেশিদের বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে এসইসির অনুমোদন লাগবে।

মিউচুয়াল ফান্ডে বিদেশি বিনিয়োগ এলে বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপককে ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে অবহিত করতে হবে। প্রযোজ্য কর কর্তনের পর মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ নিটায় জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ব্যাংকের অনুমোদিত ডিলারদের। মিউচুয়াল ফান্ড বিক্রির অর্থও নিটায় জমা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত