টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।
এমপি একাব্বরের শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত বুধবার রাতেই তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় । স্ত্রী ঝর্ণা হোসেন ধানম-িতে নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন। সাংসদের পুত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত এসব তথ্য জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত আট দিন আগে প্রথমে একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভর করেন। এরপর গত রবিবার ঢাকার ডিএনএ ল্যাবে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তার পজিটিভ রিপোর্ট আসে। এরপর মঙ্গলবার এমপি একাব্বর হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভব করেন। বুধবার সকালে তিনি ডিএনএ ল্যাবে নমুনা দেন। বিকেলে তার পজিটিভ রিপোর্ট আসে।
বিকেল থেকে এমপি একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভর করলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করা হয়। প্রধানমন্ত্রী তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।
