সুশান্তের মৃত্যুর ‘মাস্টারমাইন্ড’ কে?

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১০:৫৫ পিএম

সুশান্ত সিংয়ের মৃত্যুর ২ মাস পর অভিনেতার বন্ধু সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সুশান্তের পরিবার সন্দীপ সিংকে চিনত না। কখনো সুশান্তের মুখে সন্দীপের নাম শোনা যায়নি বলেও জানানো হয়। অথচ সুশান্তের মরদেহ দেখে যখন অভিনেতার বোন মিতু সিং অজ্ঞান হয়ে পড়ে যান ব্যান্দ্রার ফ্ল্যাটে, সেখানে  হাজির ছিলেন সন্দীপ সিং। এমনই জানানো হয়েছে সুশান্তের ভাগনি মল্লিকার পক্ষ থেকে।

সুশান্তের মৃত্যুর পর যখন সন্দীপ সিংয়ের দিক আঙুল তুলতে শুরু করেন অনুগামীরা, তখন কোনো মন্তব্য করেননি তিনি। এমনকি, সম্পূর্ণ নিজের স্বার্থে সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন মন্তব্য করতে শুরু করছেন বলে প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এবার সেই সন্দীপ সিংকেই সিবিআইয়ের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যায়।

এদিকে সুশান্তের মৃত্যুর পর কেন লুকিয়ে কুপার হাসপাতালে প্রবেশ করেন রিয়া, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের সময় যখন সুশান্তের পরিবার বাইরে দাঁড়িয়ে, সেই সময় রিয়া কীভাবে সোজা মর্গে ঢুকে গেলেন, তা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কার অনুমতি নিয়ে রিয়া ১৪ জুন কুপার হাসপাতালের মর্গে প্রবেশ করেন, তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। যদিও রিয়ার পক্ষ থেকে এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করা হয়নি।

তবে সুশান্তের মরদেহের পাশে গিয়ে রিয়া চক্রবর্তীকে যখন 'আই অ্যাম সরি বাবু' বলতে শোনা যায়, সেই সময় সেখানে হাজির ছিলেন সুরজিত সিং রাঠোর নামে এক ব্যক্তি। ১৪ জুন মর্গে ঢোকার পর রিয়া কী করেন, তা ওই প্রত্যক্ষদর্শীর বয়ান থেকেই স্পষ্ট।

সুরজিত সিং রাঠোরকে সংবাদমাধ্যমের সামনে আরও কয়েকটি দাবি করতে শোনা যায়। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ‘মাস্টারমাইন্ড’ নাকি প্রয়াত অভিনেতার প্রযোজক বন্ধু সন্দীপ সিং। তার পরিকল্পনাতেই সব হয়েছে বলেও দাবি করেন সুরজিত। এমনকি, সন্দীপ সিং-কে ‘খুনি’ বলে অভিযোগ করেন সুরজিত সিং রাঠোর নামে ওই ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত