সারা-সুশান্ত-রিয়ার ব্রেকআপ রহস্য

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:৩০ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ক্রমেই বাড়ছে। বলিউডের মাফিয়াদের নাম জড়িয়েছে তার মৃত্যুর সঙ্গে। নেপোটিজম নিয়েও কথা হয়েছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মনে করা হচ্ছে রিয়ার হাতও থাকতে পারে এ মৃত্যুর পেছনে। সুশান্তের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী ছাড়াও বলিউডের নবাবকন্যা সারার নামও কিন্তু উঠে আসছে আলোচনায়। সম্প্রতি কঙ্গনা রানৌত কটাক্ষ করেছেন সারা আলি খানকে। বলেছেন, ‘প্রেমে উসকে সুশান্তকে ছেড়ে দিয়েছেন সারা।’ কঙ্গনার কথায় সায় দিলেন সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপও। তিনি তার ইন্সটাগ্রামে লেখেন, ‘কেদারনাথ’ মুভির শ্যুটিং থেকেই সারা ও সুশান্তের প্রেম ছিল। ওরা একে অন্যকে খুব শ্রদ্ধা করত এবং ভীষণ ভালোবাসত। একসঙ্গে ঘুরতেও যেত। তবে ২০১৯-এ ‘শোনচিড়িয়া’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে খারাপ করে। তারপরই ব্রেকআপ। আমার মনে হয় বলিউড মাফিয়াদের চাপে পড়েই এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছে সারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া ও মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট। এতে কিছু তথ্য বেরিয়ে এসেছে। রিয়াই প্রথমে মহেশ ভাটকে জানান তিনি ‘মুভ অন’ করে গিয়েছেন। আপনি আমার অ্যাঞ্জেল। তখনো ছিলেন আর এখনো। এরপর মহেশের ফোন থেকে রিয়ার ফোনে মেসেজ আসে, ‘আর পেছন ফিরে তাকিও না। যা হওয়ার তা হতে দাও। তোমার বাবা আজ নিশ্চয়ই খুব খুশি। তুমি আমারও সন্তান।’ মেসেজের জবাবে রিয়া লেখেন, ‘আমার ভাগ্যকে ধন্যবাদ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এতদিন আপনি আমাকে যা যা বলেছেন, তা আমার কানে প্রতিমুহূর্তে প্রতিধ্বনিত হয়। আপনার এ অপরিসীম ভালোবাসা আমার জীবনে এক সুবিস্তৃত প্রভাব ফেলেছে।’ মহেশ তার জবাবে লেখেন, ‘যা করেছ তার জন্য সাহসের দরকার হয় রিয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত