ফায়ারফক্স ব্রাউজারে খুব তাড়াতাড়ি কীবোর্ডের মাল্টিমিডিয়া বাটন সাপোর্ট করবে। ফিচারটি আসলে গান এবং ভিডিও নিয়ন্ত্রণ করা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে ফায়ারফক্স৮১ আপডেটে অফিশিয়ালি এটি সাপোর্ট করবে।
এই ফিচারটি গুগলের ক্রোমেও আছে। ফায়ারফক্স৮১ হবে প্রথম ব্রাউজার যেখানে এটি ডিফল্ট রাখা যাবে।
অফিশিয়াল আপডেট না আসলেও ফায়ারফক্স ব্যবহারকারীরা ম্যানুয়ালি এখনই করতে পারেন।
সেজন্য ফায়ারফক্সের সেটিংস পেজে গিয়ে about:config লিখতে হবে। সেখানে media.hardwaremediakeys.enabled লিখে ডাবল ক্লিক করলে অপশনটি চালু হবে।
করা হয়ে গেলে ব্যবহারকারীরা ফায়ারফক্সে তাদের মাল্টিমিডিয়া কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফিচারটি প্রথম এসেছিল গুগলের ক্রোমে, ২০১৯ সালের মার্চে।
অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ব্রাউজার চালু হয় ২০০৪ সালের ৯ নভেম্বর। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ব্রাউজার গুগল ক্রোম ও মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই জনপ্রিয়তার তালিকায় রয়েছে ফায়ারফক্সের নাম। মজিলা ফায়ারফক্সই একমাত্র ব্রাউজার, যেটির প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত।
করোনার সময়ে তাদের ব্যবসায় ধস নেমেছে। চলতি মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, এখন থেকে তারা ওয়েবে নিজেদের সক্ষমতা কমিয়ে ডেভেলপারদের জন্য টুলের উন্নতিতে বেশি নজর দেবে।
