চাকরি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১১:৪২ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পদ ও যোগ্যতা : সহকারী আইন কর্মকর্তা ১ জন। আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী নগর পরিকল্পনাবিদ ২ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা।

জিআইএস অপারেটর ২ জন। ভূগোল বিষয়ে বা বিজ্ঞানের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

১০ আগস্ট, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের নির্ধারিত ফরম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই (িি.িফংপপ.মড়া.নফ) ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ আগস্ট, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : ঢাকা দক্ষিণ সিটি কাপোরেশন, নগর ভবন, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ আগস্ট, পৃষ্ঠা ৯

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

পদ ও যোগ্যতা : বাংলাদেশ কৃষি ব্যাংকে নিরাপত্তা কর্মকর্তা ১ জন। ন্যূনতম এইচএসসি পাসসহ সামরিক বাহিনী বা আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত নন-কমিশন্ড অফিসার এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই বৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ আগস্ট ২০২০ রাত ১১টা ৫৯ পর্যন্ত।

যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট, পৃষ্ঠা ৬

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড

পদ ও যোগ্যতা : রিজিওনাল ও জোনাল ম্যানেজার (কিছুসংখ্যক)। স্নাতক বা স্নাতকোত্তর এবং কনজ্যুমার প্রোডাক্ট বিষয়ের কাজে স্ব-স্ব পদে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ।

বিক্রয় প্রতিনিধি (কিছুসংখ্যক)। স্নাতক বা স্নাতকোত্তর। বিক্রয় প্রতিনিধি হিসেবে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। জীবনবৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এবং নিজ হাতে লেখা আবেদন ডাক বা কুরিয়ারে জমা দেওয়া যাবে ৩০ আগস্ট, ২০২০ পর্যন্ত।

যোগাযোগ : শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ১৫/সি, রোড নম্বর ১৫ (নিউ), ৩৩ (পুরনো), ধানমন্ডি, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ আগস্ট, পৃষ্ঠা ৯

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত